কুলটি সেল কারখানার মুখ্য গেট অবরোধ করে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের,

কাজল মিত্র : নন ফ্রান্স ফাউন্ডারীর (যেখানে তামা ও পিতলের বিভিন্ন কাজ হয়ে থাকে) প্রায় ৪০ জন শ্রমিককে আচমকা কাজ থেকে বসে দেওয়ায় কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের সমস্ত ঠিকা কর্মীরা কারখানার মুখ্য গেটের সামনে অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন আজ সকাল থেকে।কারখানার বিভিন্ন পণ্য বোঝায় লরি কারখানা গেটের বাইরে আটকে রয়েছে ঢুকতে দেওয়া হয়নি কারখানার ভেতরে। কারখানা শ্রমিকরা বসে পড়েছেন রাস্তায়।


বিক্ষোভকারিদের অভিযোগ, নন ফ্রাস ফাউন্ডারের ৪০ জন অস্থায়ী ঠিকা শ্রমিকে কোন কিছু না জানিয়ে পুজোর আগে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে তারা এই দিন বিক্ষোভ দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *