সমস্যার কথা শুনেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে পারিজাত

সংবাদদাতা,দুর্গাপুরঃ সরকারে আসার আগে থেকেই মানুষের পাশে তাকে থাকতে দেখা গেছে। এবার তার দল রাজ্যের শাসন ক্ষমতায় এসেছে ফলে তিনি আরও সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন। তিনি হলেন দুর্গাপুরের বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। সম্প্রতি,তাকে দেখা গেল শহরের একটি বৃদ্ধা আবাসের প্রবীন মানুষদের সমস্যায় তাদের সহযোগিতা করতে। সেই বৃদ্ধাশ্রমে বেশ কদিন ধরেই বিদ্যুৎ ও জল নিয়ে সমস্যা চলছে। তাদের সেই সংকটের খবর জানার পরই যুব নেতা পারিজাত সেখানে গিয়ে হাজির হন। দুর্গাপুরের আমরাই ইন্দ্রপ্রস্থ এলাকার একটি ভাড়াবাড়িতে পরিচালিত হচ্ছে এই বৃদ্ধাশ্রম। সেখানে বসবাসকারী প্রবীণ আবাসিকদের অভিযোগ,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কার্যত চরম সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁদের। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গিয়েছে জলের পরিষেবাও। ফলে পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সবকিছু নিয়েই চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিকরা। সেখানে পৌঁছে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। অন্যদিকে,বাড়ির মালিকের অভিযোগ,ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই পরিস্থিতির খবর পৌঁছতেই আর রাজনৈতিক হিসেব-নিকেশ নয়,মানবিক দায়বদ্ধতাকেই অগ্রাধিকার দিয়ে বৃদ্ধাশ্রমে ছুটে যান বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। সেখানে পৌঁছে অসহায় প্রবীণ আবাসিকদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। শুধু আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করেননি পারিজাত। বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দেন খাবার ও শীতবস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *