সংবাদদাতা, লাউদোহা : বিশ্ব হিন্দু পরিষদের লাউদোহা প্রখণ্ডের উদ্যোগে সোমবার গৌরবাজার গ্রামের চট্টরাজ মন্দির প্রাঙ্গণে হৃতচিন্তক অভিযান কর্মসূচি পালিত হয় । মূল অনুষ্ঠানের আগে গ্রাম পরিক্রমার আয়োজন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দুর্গাপুর জেলা মধ্যখণ্ডের সভাপতি দিনেশ কুমার সাউ, মাতৃশক্তি সংগঠনের সহ-সভাপতি শ্রীমতি সুমন মাহাতো, লাউদোহা প্রখণ্ড সভাপতি অরূপ মুখার্জি-সহ অন্যান্য সদস্যরা ।অরূপ মুখার্জি জানান, হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের পাশাপাশি সমাজের সার্বিক কল্যাণে সকলকে একজোট করে কাজ করাই এই হৃতচিন্তক অভিযান কর্মসূচির মূল উদ্দেশ্য ।
হৃতচিন্তক অভিযান কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদের
