সংবাদদাতা , অন্ডাল : “প্রয়াস” নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত হল শিশু দিবস ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠান । শনিবার সন্ধ্যায় উখড়া গ্রামের পুরাতন হাটতলার জমিদার এস্টেটে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখড়া পঞ্চায়েতের প্রধান মীনা কোলে, শ্রমিক সংগঠন বিএমএসের রাজ্য সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা । এদিন সংগঠনের পক্ষ থেকে ৫০ জন শিশুর হাতে শীতবস্ত্র ও নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় । পাশাপাশি তাদের জন্য খাওয়া দাওয়ারও আয়োজন করা হয় । অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সন্ধ্যাটি আনন্দমুখর হয়ে ওঠে । শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ।
শিশু দিবস ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠান
