সংবাদদাতা,দুর্গাপুর : – আসন্ন রাম নবমীতে যাতে এলাকার কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই উৎসব যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে শুক্রবার একটি প্রশাসনিক বৈঠক হল স্থানীয় বিডিও অফিসের কাছে সৃষ্টি কমিউনিটি হলে। এখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর-ফরিদপুর এর বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা,থানার আধিকারিক বিজয় দলপতি,পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌ মন্ডল,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় এবং বিভিন্ন আখড়ার প্রতিনিধিরা। জানা গেছে,এখানকার মোট ৪টি আখড়াকে অনুমতি দেওয়া হয়েছে শোভাযাত্রা বের করার জন্য। পুলিশের দেওয়া রুট মেনেই সেই শোভাযাত্রা করতে হবে বলে প্রশাসনিক বৈঠকে জানানো হয়েছে।
রাম নবমী নিয়ে প্রশাসনিক বৈঠক
