নারীশিক্ষায় ৮০ লক্ষের বিনিয়োগ, উন্নয়নের ইট বসালেন সাংসদ

সংবাদদাতা , দুর্গাপুর:—শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি অনেক, পরিকাঠামোতে বিনিয়োগ কম,এই চিরাচরিত অসংগতির ভিড়েই ব্যতিক্রমী নজির গড়ল দুর্গাপুর। শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ে নতুন একাডেমিক বিল্ডিং নির্মাণের সূচনা হয়।সাংসদের ভাষণ দেবার , যেখানে ঘোষণা করছে তার ভিডিওইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের আর্থিক সহায়তায় প্রায় ৮০ লক্ষ টাকার এই প্রকল্প কলেজের দীর্ঘদিনের পরিকাঠামোগত ঘাটতি পূরণের পথে বড় পদক্ষেপ। আধুনিক শ্রেণিকক্ষ, একাডেমিক পরিসরের সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়ন, সব মিলিয়ে এই নির্মাণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত। অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল জানান যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, অসীমা চক্রবর্তী । কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল ও অধ্যাপক-অধ্যাপিকাদের উপস্থিতি এই উদ্যোগকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়। কীর্তি আজাদ (সাংসদ বর্ধমান দুর্গাপুর লোকসভা)জানান যে

আজ যখন বহু শিক্ষাপ্রতিষ্ঠান পরিকাঠামোর অভাবে হাঁপিয়ে উঠছে, তখন এই প্রকল্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়,শিক্ষায় বিনিয়োগ বিলাসিতা নয়, এটি উন্নয়নের শর্ত।দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক বিল্ডিং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে। নারীশিক্ষাকে শক্তিশালী করতে যে রাজনৈতিক সদিচ্ছা ও আর্থিক অগ্রাধিকার দরকার, এই প্রকল্প তার স্পষ্ট দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *