সংবাদদাতা,দুর্গাপুরঃ শিক্ষকশিক্ষিকার চেয়ার বসে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন পুলিশ আধিকারিক। এমনই ছবি দেখা গেল দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে।আসলে স্কুল কর্তৃপক্ষ বাল্যবিবাহ রোধ এবং সামাজিক সচেতনার বিষয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল। এখানে ছাত্রীদের মায়েরাও উপস্থিত হয়েছিলেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, সিআই(এ) রণবীর বাগ,নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা,বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে সহ অন্যান্য পুলিশ আধিকারিক।

কেন বাল্য বিবাহ বন্ধ হওয়া দরকার সেবিষয়ে ছাত্রীদের এবং তাদের মায়েদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা। স্কুলের প্রধান শিক্ষক জইনুল হক উপস্থিত ছাত্রীদের মায়েদের কাছে কেন বাল্যবিবাহ আটকানো দরকার সেবিষয়ে আলোকপাত করেন এবং তিনি তাদের কাছে আবেদন করেছেন মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য অন্তত ২৫ বছর পর্যন্ত তাদের সময় দেওয়া উচিৎ। এখানে বাল্যবিবাহ রোধের পাশাপাশি পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের সাইবার প্রতারনা নিয়েও সচেতন করেন।
