এক দিবসীয় মহিলা কাবাডি টুর্নামেন্টে জয়ী হল অন্ডাল টিম

নিঃ সঃ অন্ডাল : বামা কালী ফিটনেস জিম এর পক্ষ থেকে অন্ডালের দিগনাল আর মাঠে আয়োজিত হলো এক দিবসীয় মহিলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত মন্ডল, ভাস্কর ফরফরে, এছড়াও জিমের সদস্যরা। অমিত মন্ডল জানায় একুশে জুন বিশ্ব যোগা দিবস, এই বিশ্ব যোগা দিবস উপলক্ষে মহিলাদের জন্য এক দিবসীয় কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছি এই টুর্নামেন্টে অন্ডালের দুটি টিম এবং পানাগড়, অযোধ্যা, উখড়া, আসানসোল, বার্নপুর ছাড়াও অন্যান্য জায়গার টিম নিয়ে মোট আটটি টিম অংশগ্রহণ করেছে।

আমাদের মূল উদ্দেশ্য বাচ্চারা এখন খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে , খেলাধুলা করলে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে পড়াশোনায় মন বসবে। তার জন্যই যাতে সকলেই খেলাধুলায় আগ্রহ ফিরে আসে এই জন্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা।

এছাড়াও আমি অন্ডাল বাসীকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য ভবিষ্যতে এই টুর্নামেন্ট যাতে আরো বড় করে করতে পারি। এই এক দিবসীয় মহিলা কাবাডি টুর্নামেন্টের প্রথম স্থান অধিকার করে অন্ডাল টিম দ্বিতীয় স্থান অধিকার করে আসানসোল এবং তৃতীয় স্থান অধিকার করে বার্নপুর, বিয়ে তাদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে মোমেন্ট ও তুলে দেয় অমিত মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *