সংবাদদাতা,দুর্গাপুরঃ হটাৎ করেই কেন্দ্রীয় সরকারের পক্ষে ৭৪৮টি নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির কথা ঘোষনা করেছে। এই সব নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে দেওয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারন মানুষকে। তারই প্রতিবাদে রাজ্যের সমস্ত জেলায় ব্লকে ব্লকে দু’দিনব্যাপী প্রতিবাদ ও ধিক্কার মিছিলের কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচীতে শনিবার দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের তুঘলকি সিদ্ধান্তের দরুন ৭৪৮টি প্রাণদায়ী নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় এক ধিক্কার মিছিল বের করা হয়।

এই মিছিলে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার,পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, 2নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জী সহ সভাপতি বিপ্লব বিশ্বাস, প্রাক্তন বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার,পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তেওয়ারী,প্রাক্তন কাউন্সিলার প্রভাত চট্টোপাধ্যায়,মহিলা নেত্রী অসীমা চক্রবর্তী সহ বিভিন্ন স্তরের দলীয় নেতা ও কর্মীরা। জেলায় জেলায় ব্লকে ব্লকে এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ৫৪ ফুট এলাকা ঘুরে ক্ষুদিরাম মাঠে শেষ হয়। সেখানে এক পথসভায় মন্ত্রী নেতারা প্রাণদায়ী ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ধিক্কার জানান।
