সংবাদদাতা, দুর্গাপুর : – রাজ্যে যখন রামনবমীর শোভাযাত্রার আয়োজন নিয়ে রাজনীতির পারদ চড়ছে। ঠিক সেই সময় , পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর , এ এক অন্য ছবি। আজ শনিবার অষ্টমী। তাই দুর্গাপুর শহরের বুকে রাম নাম করতে করতে কলসি নিয়ে হাঁটছিলেন রাম ভক্তরা। সেই শোভাযাত্রার মধ্য রাম ভক্তদের কৃষ্ণা নিবারণের জন্য ঢুকে গেলেন মিছিলে। দিলেন রামের নামে জয়ধ্বনি,তারপরেই গানের তালে তালে নাচলেন তাঁরা। যা দেখে কার্যত অবাক পথ চলতি মানুষজনের। প্রতিবছরের মতো এ বছরও সিটি সেন্টারে নিকটবর্তী সোনার তরী আবাসিক কমিটির বজরংবলীর বাৎসরিক পুজোর আয়োজন করেছে।

এদিন স্থানীয় একটি জলাশয় থেকে শোভাযাত্রা সহকারে কলসি করে জল নিয়ে আসছিলেন মহিলারা । আর সেখানেই দুই সম্প্রদায়ের ঘটে গেল মিলন। মুসলিমদের দেওয়ার গ্লাস ভর্তি শরবত খেলেন হিন্দুরা। কোলাকুলির আলিঙ্গনে এদিন যেন মিলেমিশে একাকার ঈদ কমিটি আর রামনবমীর আয়োজকদের হৃদয়। বজরংবলীর আয়োজক কমিটি দীপক মান এদিন ধন্যবাদ জানালেন ঈদ কমিটিকে। তবে, এদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবিটা হয়তো দেশের মধ্যে ব্যতিক্রমী, বলেছেন শিল্পাঞ্চলের মানুষেরা।
