সংবাদদাতা,আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার দুই গুরুত্বপূর্ণ শহর আসানসোল ও দুর্গাপুর। আর এই দুই শহরের উন্নয়নমূলক কাজকর্মের দায়িত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তথা এডিডিএ। প্রায় সারা বছরই এই দুই শহরের কোথাও না কোথাও উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলতে থাকে। যেমন দেখা গেল শনিবার একই দিনে এডিডিএর পক্ষ থেকে আসানসোল নগর নিগমের ৯৫ নম্বর ওয়ার্ড নবঘন্টি এলাকায় একটি কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠান হয়ে গেল। একই দিনে আসানসোল নগর নিগমের ৯৬ নম্বর ওয়ার্ডেও এডিডিএর উদ্যোগে রাস্তায় এলইডি পথবাতির উদ্বোধন হয়।

ওই এলাকায় আমবাগান থেকে দক্ষিণপাড়া পর্যন্ত পথবাতি গুলির সুইচ অন করে শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দুটি অনুষ্ঠানেই মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, এছাড়াও পথবাতি উদ্বোধনে ছিলেন স্থানীয় পুরপিতা শিবানন্দ বাউরী। এই প্রকল্পে আনুমানিক ৩৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
