রামনবমীর বিশাল শোভাযাত্রা সালানপুরে

আসানসোল : – ৬ই এপ্রিল কল্যানেশ্বরীর মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে আমডাঙ্গা পর্যন্ত মোটর সাইকেল করে বিশাল শোভাযাত্রা বের হয়।যেই শোভাযাত্রাই বিশাল সংখ্যাই যুবকেরা মোটর সাইকেলে করে অংশ নেন।তবে এই শোভাযাত্রায় বেশ কয়েকজন যুবককের হাতে ধারালো তরোয়ালও দেখা যায় এবং সারা রাস্তা চলে জয় শ্রী রামের ধনী।তাছাড়া চলে ডিজের গানে তালে তালে রাম নামের গানে নাচ। শোভাযাত্রায় সালানপুর থানার পুলিশের কড়া নজরদারি,তবে পুলিশের সামনেই ধরলো তরোয়াল নিয়ে শোভাযাত্রায় দেখা গেলো কিছু যুবককে।এই প্রসঙ্গে সালানপুর রামনবমী কমিটির সভাপতি চিন্ময় তেওয়ারী বলেন প্রতি বছরের মত এই বছরও ভক্তির হাতে যুবক যুবতী সহ এলাকার সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছে।প্রতি বছরের মত এই বছরও শাস্তির সাথে মিছিলটি সম্পূর্ণ হয়েছে।তবে তাকে ধারালো অস্ত্রের কথা বলতেই তিনি জানান এই গুলো আসল তরোয়াল নয়। সব নকল প্লাস্টিকের।তাছাড়াও এদিন মিছিলে দেখা যায় অভিজিৎ রায়, বাবান মণ্ডল,ডাক্তার সত্যনারায়ণ রায়,গোপাল রায় সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *