দুর্গাপুর: থানার ভিতরেই যদি নিরাপত্তার ফাঁক থাকে, তাহলে নিরাপত্তা নিয়ে ভরসা করবেন কীভাবে সাধারণ মানুষ? দুর্গাপুরের কোক ওভেন থানায় পুলিশের হেফাজত থেকে এক ধৃতের পালানোর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।জানা গিয়েছে, টাটা সুমো চুরির ঘটনায় গ্রেফতার হওয়া মনোজ চক্রবর্তীকে আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল কোক ওভেন থানায়। অভিযোগ, গতকাল রাতে থানার একটি ভাঙা জানলা দিয়ে টপকে পালিয়ে যায় সে। ঘটনার পর থেকেই তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।কিন্তু এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন, থানার ভিতরে পুলিশি হেফাজতে থাকা একজন অভিযুক্ত কীভাবে ভাঙা জানলা দিয়ে পালিয়ে গেল? যে ঘরে অভিযুক্তকে রাখা হয়েছিল, সেই ঘরের জানলাই বা ভাঙা অবস্থায় ছিল কেন? থানার নিরাপত্তা ও নজরদারি নিয়ে কি গাফিলতি ছিল?
কোক ওভেন থানার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, পুলিশের হেফাজত থেকে উধাও টাটা সুমো চুরি কাণ্ডে ধৃত মনোজ চক্রবর্তী
