সংবাদদাতা, দুর্গাপুর: অবশেষে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপুর্ণ শিবপুরের অজয় সেতু এবার সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে সেই অনুষ্ঠান করা হবে এবং সেতুর পরিদর্শনের জন্য শনিবার এখানে প্রশাসনিক কর্তারা উপস্থিত হয়েছিলেন।

জেলাশাসক এস পন্নামবলাম, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই এবং বিডিও পর্ণা দে, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। সঙ্গে ছিল কাঁকসা ব্লক প্রশাসন ও বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান আর সদস্যরা। সেতুটির নির্মাণে খরচ হয়েছে ১৬৩ কোটি টাকা। সেতুর অ্যাপ্রোচ একটি রাস্তা তৈরি করেছে জনস্বাস্থ্য কারিগরী দফতর। তবে মুচিপাড়ার জাতীয় সড়কে কাছে সেতু টি নিচু হওয়ায় কিছু সমস্যায় দেখা দিয়েছে। জেলা শাসক জানিয়েছেন সেই সমস্যা সমাধানের পরিকল্পনা করা হচ্ছে।
