শ্রমিকদের সামাজিক সুরক্ষার লক্ষ্যে বিশেষ প্রকল্প ইএসআইয়ের

সংবাদদাতা,দুর্গাপুরঃ ইএসআই আইনের অধীনে আওতাভুক্ত সমস্ত কারখানা ও প্রতিষ্ঠানের নিয়োগকর্তা এবং কর্মচারীদের ইএসআই- এর সমস্ত সুযোগ সুবিধার আওতার মধ্যে আনতে উৎসাহিত করা এবং তাঁদের প্রত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাতে বিভিন্ন কারখানার ও প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মীদের কাছে খুব সহজেই সামাজিক সুরক্ষা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে – কর্মচারী রাজ্য বীমা নিগমের পক্ষ থেকে একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। এটি হল নিয়োগকর্তা ও কর্মচারীদের নিবন্ধনের প্রচারের স্কিম।

এই প্রকল্পের নাম ইএসআইসি তথা স্প্রি ২০২৫।‌ এই স্প্রি প্রকল্পটি হলো একটি এককালীন সুযোগ, যা অনিবন্ধিত নিয়োগকর্তা এবং কর্মচারীদের ইএসআই- এর অধীনে নিবন্ধন করার জন্য সুযোগ দেওয়া কোনো রকম ঝক্কি ছাড়াই। যারা এতদিন ইএসআই-এর অধীনে নিবন্ধিত ছিলেন না, এই স্কিমের মাধ্যমে তাঁরাও কোনো রকম জরিমানা বা পরিদর্শন ছাড়াই এর আওতায় আসার সুযোগ পাবেন। তবে এই স্কিমের সুযোগ নিতে আপাতত নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ‌তা হলো চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে নিয়োগকর্তারা তাঁদের ইউনিট এবং কর্মচারীদের ইএসআই পোর্টালে অনলাইনে নিবন্ধন করার সুযোগ পাবেন। সম্প্রতি এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন ইএসআইসি, এসআরও, দুর্গাপুর এর জয়েন্ট ডাইরেক্টর দেবব্রত প্রামানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *