২৫ ভরি সোনাসহ নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করল দূর্গাপুর পুলিশ

সংবাদদাতা,দুর্গাপুর : – বাড়ির পরিচারিকার মেয়েকে পালিত কন্যা হিসেবেই লালনপালন করে এসেছেন দুর্গাপুরের সিটি সেন্টারের এক ইঞ্জিনিয়ার দম্পতি। শেষে কিনা সেই পালিত কন্যাই বাড়িতে থাকা ২৫ ভরি সোনার গহনা,১ কেজি রুপো সহ নগদ ২ লক্ষ টাকা পাচার করে দেয় তার এক বন্ধীর কাছে। যদিও পুলিশের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে যায় দীপা শর্মা নামে ওই পালিত কন্যা। তার সঙ্গেই ধরা পড়েছে দীপা যাদব নামে দীপারই এক বন্ধু। জানা গেছে, কদিন আগে দীপার ওই বন্ধু দিল্লি থেকে এখানে বেড়াতে এসেছিল এবং স্থানিয় একটি হোটেলে ছিল।সিটি সেন্টারের আলাউদ্দিন বীথিতে তিনতলা বাড়িটির মালিক সঞ্জীব কুমার শর্মা নামে এক ইঞ্জিনিয়ার।কর্মসূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন। সিটি সেন্টারের বাড়িতে থাকেন সঞ্জীববাবুর বাবা,মা ও স্ত্রী। গতকাল বৃহস্পতিবার কোনো দরকারে সঞ্জীববাবুর বাজারে গিয়েছিলেন।

বাড়ি ফেরার পর তিনি দেখতে পান আলমারি থেকে ২৫ ভরি সোনার গহনা,১ কেজি রুপোর গহনা সহ নগদ ২ লক্ষ টাকা উধাও।দীপাকে এনিয়ে প্রশ্ন করা হলে সে কিছু জানে না বলে। এরপরই নাগমনিদেবী পুরো বিষয়টি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরই পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ দিল্লি থেকে আগত দীপা যাদবের মোবাইল ট্র্যাক করে দুর্গাপুর স্টেশনে তার লোকেশন দেখতে পায়।পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ৩নম্বর প্ল্যাটফর্ম থেকে সমস্ত মাল সহ দীপা যাদবকে গ্রেফতার করে। জানা গেছে সঞ্জীববাবুর পালিত কন্যা ঘরের থেকে অলঙ্কার ও নগদ টাকা বের করে দীপা যাদবের কাছে পৌঁছে দিয়েছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব)অভিষেক যাদব জানান, অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত তদন্তে নামি এবং চুরির সব মালসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *