এলাকার ছাত্রছাত্রীদের জন্যগৌরান্ডি আর কে এস ইন্সটিউশন এইচ এস স্কুলে ৪০০ সাইকেল প্রদান

আসানসোল : – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করা ‘সবুজ সাথী’ প্রকল্প গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদস্বরূপ প্রমাণিত হচ্ছে। সেইমত এইবছরেও প্রতিটি স্কুলে স্কুলে শুরু হয়েছে সাইকেল বিতরণ কর্মসূচির,যেখানে বারাবনি ব্লকের গৌরান্ডি আর কে এস ইন্সটিউশন এইচ এস স্কুলে শনিবার সাইকেল বিতরণ কর্মসূচি নেওয়া হয় ।এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ,স্কুলের প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জি,
সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা ।
এদিন স্কুলের মোট ৪০০ জন ছাত্র ছাত্রীদের হাতে এই সাইকেল গুলি তুলে দেন
পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ,স্কুলের প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জি মহাশয় ।
এদিন বারাবনি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানিয়েছেন যে বারাবনী ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ শুরু হয়েছে,আজকে গৌরাণ্ডী
আর কে এস ইন্সটিউশন এইচ এস স্কুলে দেওয়া হল।
তিনি জানান এই অঞ্চলটি মূলত গ্রামীণ, যেখানে পরিবহনের অভাবে বহু ছাত্রছাত্রী বিদ্যালয়ে যেতে পারে না। ‘সবুজ সাথী’ প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য উপহার, যা ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার পথে বাধা দূর করবে।এই প্রকল্পের আওতায় হাজার হাজার
ছাত্রছাত্রী পাবে সুবিধা।
স্কুলের প্রধান শিক্ষক জানান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এই প্রকল্প শিক্ষা প্রসারে এক অনন্য উদ্যোগ।২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারে আসার পর স্কুলের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে স্কুলের ছাত্র ছাত্রীদের স্কুল মুখী করতে সবুজ সাথী প্রকল্পের সূচনা করেন যা ২০১৫ সালে পশ্চিম মেদনীপুর জেলা থেকে এই সাইকেল প্রদান শুরু হয় ।
তিনি জানান মুখ্যমন্ত্রীর নাম দেওয়া সবুজ সাথী সাইকেলের মধ্যে উনারী হাতে আঁকা সাইকেল এর লোগো দেওয়া হয়েছে ।এই প্রকল্প বিদেশেও নাম খ্যাতি অর্জন করেছে।রাজ্য সরকার শিক্ষা প্রসারে এই প্রকল্প ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *