বারাবনি থানার বড়সড় সাফল্য

আসানসোল : – ছয় কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করলো বারাবনি থানার পুলিশ।ঘটনা প্রসঙ্গে জানা যায় বারাবনি থানার পুলিশ গোপন সূত্র খবর পেয়ে গোরান্ডি অজয় নদী ঘাট যেতে বিন্দুডি মোড়ের কাছে নলা ঝাড়খণ্ড দিক থেকে আসা একটি পালসার মোটর সাইকেলে তিনজন ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়।তাদের ব্যাগ থেকে প্রায় ছয় কেজি গাঁজা উদ্ধার হয়।ধৃতদের নাম অভয় বাউরি,গণেশ রায় ও গণেশ রায় ঝাড়খণ্ডের নলা থানার বাসিন্দা।তাদের গ্রেফতার করে বারাবনি থানার পুলিশ।তবে এত গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো তার তদন্ত করছে পুলিশ।তবে পুলিশ সূত্রে জানা যায় পাঁচ কেজি ৮০০গ্রাম এই গাঁজার পরিমাণ।ধৃতদের আজ আসানসোল আদালতে তোলা হয়।তদন্ত সাপেক্ষে সাত দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *