নিঃ সঃ : – রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় অঙ্গদপুর শিল্পতালুকে রাতুড়িয়া অঙ্গদপুর নতুন রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার , আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত , দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল , দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার বিভিন্ন শিল্পপতিরা। আনুমানিক সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা নির্মাণে ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা।

এই দিন রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিকেলে দুর্গাপুরের ভিড়িঙ্গি গার্লস উচ্চ বিদ্যালয়ে টয়লেট ব্লক নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার , আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত , দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল , দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য শ্রীমতি রাখি তিওয়ারি , বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল ভট্টাচার্য , বিশিষ্ট সমাজসেবী বাসুদেব রায় সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা ও শিক্ষক শিক্ষিকারা।

অন্যদিকে রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর স্কুলে একটি হাই মাস আলো বাতি নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার , আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত , দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা ও শিক্ষক শিক্ষিকারা।
