বর্তমান : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমানের জামালপুরে SIR আতঙ্কে মৃত বিমল সাঁতরার বাড়িতে তৃণমূলের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সহ স্থানীয় বিধায়ক অলোক মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান সহ স্থানীয় নেতৃত্বগন। জামালপুর নবগ্রামের ওড়িশা পাড়ার বাসিন্দা , বিমল সাঁতরা পেটের তাগিদে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন তামিলনাড়ুতে, গত ৩১ অক্টোবর বিষপান করে তামিলনাড়ুতে আত্মহত্যা করেন মৃত বিমল সাঁতরা।

আজ, রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিন লক্ষ টাকার ক্ষতি পূরণের চেক অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেস সর্বদা পরিবারের পাশে রয়েছেন এই বার্তাও দেয়া হয়। সামিরুল ইসলাম ও নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা বাংলার মানুষ স্বৈরাচারী সরকারের SIR এর বিরুদ্ধে লড়াই করছে। একটাও বৈধ ভোটার ভোটার লিস্ট থেকে বিজেপি নাম কাটতে পারবে না। আপনারা অযথা আতঙ্কিত হবেন না। এই দিশাহীন বিজেপি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে সাধারণ মানুষ জবাব দেবে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে ধনাই বসবো।
