কাজল মিত্র: বর্তমানে PHE ঠিকাদার দের দীর্ঘদিন এর বকেয়ার দাবিতে কলকাতার PHE কার্যালয় এর অফিসের সামনে পি এইচ ইলেকট্রিক ও মেকানিকাল ঠিকাদার সমিতির কেন্দ্রীয় কমিটিএর পক্ষ থেকে কলকাতা এবং ডিস্ট্রিক্ট এর কন্ট্রাক্টর এক বিক্ষোভ কর্মসূচি যেখানে ইস্টার্ন মেকানিকাল ডিভিশন এবং ইলেকট্রিক ডিভিশন সমস্ত ঠিকাদারেরা একত্রিত হয়ে ডেপুটেশন দেন ।এদিন তাদের তরফে জানানো হয় যে দীর্ঘদিন ধরে ঠিকাদার দের (Jal Jeevan Mission) “জলস্বপ্ন” এর যে টাকা বকেয়া পরে আছে প্রায় ১৫ মাস বকেয়া পেরিয়ে গেছে। সঙ্গে অপারেশন গার্ডিং এর টাকা, রিপেয়ারিং এর টাকা দপ্তরে দীর্ঘদিন বকেয়া হয়ে পড়ে আছে। দপ্তরের ঠিকাদার রা ব্যাংক থেকে লোন নিয়ে, জমি বাড়ি গয়না বন্দক রেখে দিন রাত এক করে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্প কে বাস্তবায়িত করেছে, যাতে সাধারণ মানুষের উপকার হয়, কিন্তু এখন ঠিকাদারদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এমত অবস্থায় তাদের পক্ষে আর মাইনে দেওয়া বা কোনো কাজ করা আর সম্ভব হয়ে উঠছে না।
তার প্রতিবাদ স্বরূপ এই বিক্ষোভ কর্মসূচি, ডেপুটেশন দেওয়া পরবর্তীকালে আরো উচ্চ পদস্থ আধিকারিক দের কাছে যাওয়া, এবং বৃহত্তর আন্দোলন এর রূপরেখা নেওয়া হয়েছে। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গে জল সরবরাহ ব্যবস্থা কে সুষ্ঠ ভাবে চালাতে গেলে ঠিকাদার দের বকেয়া মেটানোর আবেদন জানান। তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন ।এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কমলেশ দাস/ সুব্রত দাস যুগ্ম সাধারণ সম্পাদক
পি এইচ ই (ইলেকট্রিক্যাল/ মেকানিকাল) কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সহ অনেকে ।
PHE ঠিকাদারদের বিক্ষোভ কর্মসূচি
