কোলকাতা থেকে কেদারনাথ সাইকেল যাত্রা

আসানসোল :- গত ১৯শে মার্চ কোলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েন দেবু পাল,উদ্যেশ্যে একটাই কলকাতা থেকে কেদারনাথ যাবার পথে সারা রাস্তায় যেতে যেতে এক লক্ষ চারা বীজ রোপন করা।
কলকাতা থেকে বেরিয়ে কেদারনাথ যাবার পথে মঙ্গলবার সাইকেলে করে আসানসোলের কুলটি তে পৌছায় দেবু বাবু সেখানে তিনি জানান প্রকৃতি বাঁচাতেই এই উদ্যোগ।দেবু পাল ইস্টবেঙ্গলের সমর্থক।তাই তার সাইকেলে জাতীয় পতাকার পাশাপাশি ইস্টবেঙ্গলের পতাকাও রয়েছে।এমনকি ইস্টবেঙ্গলের পতাকার রঙে তিনি নিজেকে সাজিয়ে এই সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েছে।দেবু পাল জানিয়েছেন করোনাকালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল।সেই সময় বহু মানুষ চড়াদামে অক্সিজেন সিলিন্ডার কিনেছিল।তাই প্রকৃতি বাঁচাতে কোলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত রাস্তায় রাস্তায় এক লক্ষ বৃক্ষের বীজ রোপন করা হবে।ইতিমধ্যেই বহু গাছের বীজ রোপন করাও হয়েছে।এর পাশাপাশি রাস্তায় যেতে যেতে মানুষদেরও গাছের বীচ বিতরণ করা হয়েছে।এদিন কুলটি থেকে ফের কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় রওনা দিলেন দেবু বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *