বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির দুর্গাপুরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপনের অংশ হিসাবে হিমোফিলিয়া সোসাইটি দুর্গাপুর চ্যাপ্টার এবং দুর্গাপুর ব্লাড ডোনারস কাউন্সিল যৌথভাবে রবিবার সিটি সেন্টারে সোসাইটির নিজস্ব ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। দুর্গাপুরের ডিরেক্টর-সিএসআইআর-সিএমইআরআই বিশ্বজিৎ ঘোষের উপস্থিতিতে এই রক্তদান শিবিরে সাতজন মহিলা এবং বাহক মা সহ মোট ২৯ জন রক্তদান করেছেন। ডাঃ করবী কুন্ডু তিন মাসের মধ্যে পরপর দুটি শিবির আয়োজনের জন্য দুর্গাপুর চ্যাপ্টারকে ধন্যবাদ জানান।

বিশ্বজিৎ ঘোষ সমাজের প্রতি তাদের উদারতা এবং ইতিবাচক চিন্তাভাবনার জন্য সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানান। গ্রীষ্মকালে রক্তের স্বল্পতা বিবেচনা করে সজল ঘোষ ছোট ছোট রক্তদান শিবিরের আয়োজন এবং সরকারি ব্লাড ব্যাঙ্ক চালু রাখার জন্য সমাজের কাছে আবেদন করেন। হেমোফিলিয়া সোসাইটি – দুর্গাপুর চ্যাপ্টারের পক্ষ থেকে অজয় রায় রক্তদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন,সবার সহযোগিতা, ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা এভাবেই এগিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *