দুর্গাপুর : – রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুর্গাপুর নগর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ এলাকায় শ্রী দুর্গা ক্লাব চত্বরে একটি কমিউনিটি হল অডিটোরিয়ামের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরোপিতা শ্রী সুশীল চ্যাটার্জী মহাশয় সহ আড্ডার অন্যান্য আধিকারিকরা। এই অডিটোরিয়ামটি নির্মাণে আনুমানিক ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

পাশাপাশি এদিন ওই এলাকারই ঋষি অরবিন্দ নগর অঞ্চলে একটি আরসিসি ড্রেন (নিকাশী নালা ) নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। এই নিকাশি নালা নির্মাণের প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় হবে ।
