সংবাদদাতা,দুর্গাপুর : – মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। তার আগে আক মাস ধরে চলে ধর্মীয় রীতি মনে উপবাস করার নিয়ম রমজান। রমজান শেষেই আসে খুশির ঈদ। এই উপলক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রমজান মাস জুড়ে জেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমামদের ঈদের বিশেষ উপহার দেওয়া হয়। একইসঙ্গে এই সম্প্রদায়ের গরীব মানুষদের মধ্যেও উপহারসহ নতুন পোষাক দান করা হয়। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে শনিবার রমজানের শেষ দিন দুর্গাপুরের ফরিদপুর,পলাশডিহা,সিটি সেন্টার এলাকার একাধিক মসজিদের ইমামদের হাতে ফলের ঝুড়ি সহ ঈদের বিশেষ উপহার সামগ্রী তুলে দিলেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়।

তিনি জানান,আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব ধর্মের মানুষকেই সমান ভাবে দেখে থাকেন। তাই দুর্গাপুজোর সময় যেমন আর্থিক অনুদান দেওয়া হয়,তেমনই গরীব মনুষদের মধ্যেও নতুন পোষাক দান করা হয়। এখন মুসলিম ধর্মের সব থেকে বড় উৎসব ঈদ উপলক্ষ্যেও তাই আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচী পালন করলাম। তিনি জানান দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডেই এই কর্মসূচী পালন করা হয়েছে। এই কাজে জেলা তৃণমূল কমিটির সঙ্গে দুর্গাপুর পুরসভাও সহযোগিতা করেছে বলে তিনি জানান।
