জঙ্গি হামলার নিন্দায় দুর্গাপুরে তৃণমূলের পদযাত্রা

সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাও তে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই দেশ জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় দেখা দিয়েছে। ওই হামলায় পশ্চিমবঙ্গেরও তিন জনের মৃত্যু হয়েছে। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় চলছে জঙ্গি হামলার প্রতিবাদ। বৃহস্পতিবার দুর্গাপুরের বেনাচিতি এলাকায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ধিক্কার মিছিল বের করে তৃণমূল কংগ্রেস।

পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে এই পদযাত্রায় ছিলেন যুব তৃণমূল জেলা সভাপতি পার্থ দেওয়াসি, দুই নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জী, মহিলা তৃণমূল জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, দুই নম্বর মহিলা ব্লক সভানেত্রী মুনমুন সরকার, পুর প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তেওয়ারি সহ দলের সদস্য ও কর্মীরা। জঙ্গি হানা অবিলম্বে বন্ধ করার দাবি এবং দোষীদের গ্রেফতার করার দাবি জানান নেতারা। পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে কেন্দ্রীয় সরকার বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *