দুর্গাপুর ব্যারেজের সেতু সংস্কারের কাজ শুরু

সংবাদদাতা,দুর্গাপুরঃ দীর্ঘ প্রায় ৭০ বছর পর আমূল সংস্কারের কাজ শুরু হয়েছে দামোদরের উপর দুর্গাপুর ব্যারেজের সেতুটির। ১৯৫৫ সালে ব্যারাজ তৈরি হওয়ার পর থেকে মাঝে মধ্যে ছোটোখাটো সংস্কার হলেও এতবড় আকারে রাস্তা সংস্কারের কাজ এবারই প্রথম হচ্ছে। দক্ষিণবঙ্গ তথা দক্ষিণ ভারতের সঙ্গে উত্তরের যোগাযোগের ক্ষেত্রে এই দামোদর ব্যারেজের সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। জানা গেছে, আগামী বর্ষা শুরুর আগেই রাস্তা মেরামতের কাজ শেষ করতে চাইছে সেচ দপ্তর। সেকারনেই একটি বিকল্প সেতু তৈরী হয়েছে। সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। তবে, বড় ও পণ্যবাহী গাড়ি এখন এই রাস্তায় যাচ্ছে না। ফলে,বেশ কিছুটা সমস্যায় পরতে হচ্ছে গাড়ি চালকদের। প্রচুর জ্যাম হচ্ছে বলে ট্রাক চালকরা বিরক্ত হচ্ছেন। জানা গেছে, একমাসের মধ্যে তৈরি করা হয়ে গেলেই ব্রিজের উপর গাড়ি নিয়ন্ত্রণ করা হবে।
আগামী ১৫ জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। সেচ দফতর সূত্রে জানা গেছে,রাস্তা সংস্কারের জন্য কিছুদিন একটু সমস্যা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *