কাশ্মীরে জঙ্গি হানার নিন্দায় শ্রমিক সংগঠন আইএনটিইউসি

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। এদের মধ্যে পশ্চিমবঙ্গেরও তিনজন রয়েছে। এই ঘটনা ঘিরে তীব্র নিন্দার ঝড় উঠেছে সারা দেশজুড়েই। প্রায় সব রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ওই নির্মম ঘটনার প্রতিবাদ করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও এখানকার শ্রমিক সংগঠন আই এনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’ এক প্রতিবাদ সভা করে। শুক্রবার সন্ধ্যায় স্টিল টাউনশিপে গুরু নানক রোডে ‘আনন্দ লাবণ্য’ ভবনে সংগঠনের নেতা ও কর্মীরা মোমবাতি জ্বালিয়ে মৃতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত বলেছেন, “এই বর্বরোচিত ঘটনায় আমরা গভীরভাবেই মর্মাহত। কাশ্মীরে শান্ত পরিবেশকে অশান্ত করলো সন্ত্রাসবাদী। যারা হিংসা করে তাদের কোনো ধর্ম নেই। নিরীহ পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলা ও হত্যা মানব জাতির ওপর চরম আঘাত। নিন্দা জানানোর কোনো ভাষা নেই। জঙ্গি হামলায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই নিষ্ঠুর হত্যার আমরা তীব্র প্রতিবাদ জানাই”। উল্লেখ্য,এই প্রতিবাদ সভায় সরকার ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতার জন্যও তীব্র ধিক্কার জানানো হয়। এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,সহ সভাপতি রাণা সরকার,সহ সভাপতি শুভঙ্কর বোস, যুগ্ম সম্পাদক সমীর রায়,যুগ্ম সম্পাদক অসীম মোশান,কৌশিক ব্যানার্জী,উৎপল দে,অভিজিৎ সিনহা, রবীন গাঙ্গুলী সহ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *