সংবাদদাতা দুর্গাপুর : – দুর্গাপুর ইস্পাত নগরীর মেইন হসপিটাল সংলগ্ন এলাকায় DSP-র জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের ১ নম্বর ব্লক অফিস। সেই জমি দখলমুক্ত করতেই আজ সকাল থেকে শুরু হলো DSP কর্তৃপক্ষের অভিযান।
গত দুদিন আগেই DSP কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ ভাঙার নোটিশ দেয়। সেই মতোই আজ সকাল থেকে ক্রেন, JCB নিয়ে মাঠে নামে DSP। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

অভিযানের শুরুতেই ক্রেন দিয়ে নামিয়ে ফেলা হয় তৃণমূল ব্লক অফিসের ওপরে থাকা দুটি বড় বিজ্ঞাপনের হোর্ডিং। তারপরেই JCB দিয়ে শুরু হয় অফিস ভাঙার কাজ।স্থানীয় সূত্রে খবর, ভাঙার আগেই পার্টি অফিসে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছিল। যেকোনো অপ্রীতিকর ঘটনা আটকাতে ঘটনাস্থলে মোতায়েন ছিল প্রশাসনের সব রকম ব্যবস্থা।DSP সূত্রে খবর, এই অভিযান এখানেই শেষ নয়। ইস্পাত নগরীতে আরও দুটি জায়গায় DSP-র জমি দখলমুক্ত করার কাজ খুব শিগগিরই শুরু হবে।অবৈধ নির্মাণের বিরুদ্ধে DSP-র এই বুলডোজার অ্যাকশনে চাঞ্চল্য দুর্গাপুরজুড়ে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
DSP-র পরবর্তী অভিযান কোথায়? জানতে চোখ রাখুন।
