ওয়াকফ বিল বাতিলের দাবিতে কংগ্রেসের মিছিল

সংবাদদাতা,দুর্গাপুর : – বিজেপি সরকারের অনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংসদে পাশ করানো জনবিরোধী ওয়াকফ সংশোধনী বিলকে বাতিলের দাবিতে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে বেনাচিতি সংলগ্ন নঈমনগরে শুক্রবার এক বিক্ষোভ সভা ও মিছিল করা হয়। প্রতিবাদ মিছিলটি নঈম নগর এলাকা ঘুরে ওল্ড কোর্ট মোড়ে এসে শেষ হয়। সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন যুব কংগ্রেস নেতা সাদাব সিদ্দিকী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না, কংগ্রেস নেতা ঈসফাক্ সিদ্দীকি, দুর্গাপুর ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলি, পামলূ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার শেষে জনবিরোধী ওয়াকফ সংশোধনী বিলের তীব্র নিন্দা করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *