নিঃ সঃ, দুর্গাপুর : তিন দিন ধরে টানটান উত্তেজনার পর শেষ হলো দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল দেবব্রত সাঁই এবং সঞ্জীব কুন্ডুর মধ্যে। গত একমাস ধরে সভাপতির পদপ্রার্থী সঞ্জীব কুন্ডু পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়েছিল। দেবব্রত সাঁইয়ের সেই রকম প্রচার লক্ষ্য করা যায়নি।

কিন্তু নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকে দুর্গাপুর মহকুমা আদালতে প্রচার করছিল সব পক্ষই। চার নভেম্বর নির্বাচন হয়। ৫ তারিখ থেকে শুরু হয় গণনা শেষ হয় ৭তারিখ। সভাপতির পদে জয়লাভ করেন সঞ্জীব কুন্ডু ও সম্পাদক পদে জয়লাভ করেন কল্লোল ঘোষ।সম্পাদক কল্লোল ঘোষের প্রাপ্য ভোট ৩৭৮। ১ ভোটে জয় লাভ করেছেন কল্লোল ঘোষ, অনুপম মুখার্জী কে পরাজিত করে। সঞ্জীব কুন্ডুর প্রাপ্য ভোট ৪৭৪। দেবব্রত সাইকে ২০০ এর বেশি ভোটে হারিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হন বার এসোসিয়েশনের নতুন সভাপতি সঞ্জীব কুণ্ডু।
