অন্ডাল ট্রাফিক গার্ড এর উদ্যোগে রক্তদান শিবির

সংবাদদাতা,অন্ডাল : – গ্রীষ্মকালিন রক্ত সংকট নিরসনের লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন সমস্ত থানা ও ফাঁড়ির উদ্যোগে পুলিশের সামাজিক প্রকল্প উৎসর্গ কর্মসূচীর আওতায় চলছে রক্তদান শিবির। শুক্রবার কমিশনারেটের অন্ডাল ট্রাফিক গার্ড এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছা রক্তদান শিবির।এখানে পুলিশকর্মী,সিভিক ভলান্টিয়ার ছাড়াও বেশ কিছু সাধারন মানুষও রক্তদান করেছেন। প্রায় ৭০ জন এখানে রক্তদান করেন।

রক্তদান শিবির আয়োজনে সহযোগিতা করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল,দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার্স সোসাইটি।শিবিরে উপস্থিত ছিলেন অন্ডাল ট্রাফিক ওসি প্রবীর কুমার পাল, ট্রাফিক ডি সি,পি ভি জি সতীশ, অন্ডাল ব্লক সভাপতি কালু বরণ মন্ডল মণ্ডল গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী বাউরী কৌশিক মন্ডল আদর্শ হিন্দি স্কুলের প্রধান শিক্ষক পিকে সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা । এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী চাপাল সিনা সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *