লাইদোহা থানায় স্বেচ্ছা রক্তদান শিবির


সংবাদদাতা,দুর্গাপুরঃ পুলিশের সামাজিক কর্মসূচী পালনের প্রকল্প উৎস্বর্গ এর আওতায় সব থানা ফাঁড়িগুলিতে গ্রীষ্মকালিন রক্ত সংকট নিরসনের লক্ষ্যে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা চলছে। তারই অঙ্গ হিসেবে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানায় এক রক্তদান শিবিরে ৫৯ জন রক্তদান করেন। এখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি(অন্ডাল) পিন্টু সাহা, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী,বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় প্রমূখ।

দুর্গাপুর ফরিদপুর থানার ওসি বিজয় দলপতি জানান, গ্রীষ্মকাল পড়লেই সরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সরবরাহের হার অনেক কমে যায়। সেই সংকট যাতে কিছুটা নিরসন করা যায় সেই লক্ষ্যে আমরা পুলিশের পক্ষ থেকে প্রতি বছর এই ধরনের শিবির আয়োজন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *