সংবাদদাতা,দুর্গাপুরঃ রথ উৎসবের সঙ্গেই যেন বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর একটা আমেজ চলে আসে। কথায় আছে রথ এলো তো দূর্গা এলো। আসলে রথ উৎসবের পুণ্য লগনেই দেখা যায় বাংলার বিভিন্ন ঘরোয়া ও অনেক বারোয়ারী দুর্গাপুজোর খুঁটি পুজো করা হয়। দুর্গাপুরেও বেশ কিছু দুর্গাপুজো কমিটি রথের দিনই দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান করে। এগুলির মধ্যে অন্যতম হল শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ। দুর্গাপুরের জনপ্রিয় এই দুর্গাপুজো এ বছরে ৩৮ বছরে পদার্পন করল।

রথযাত্রার দিনে এই পুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার,এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত,এসবিএসটিসি এর চেয়ারম্যান সুভাষ মন্ডল,দুর্গাপুর চেম্বার্স অফ কমার্সের প্রাক্তন সভাপতি ও দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য রমাপ্রসাদ হালদার প্রমূখ। এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত এই পুজো কমিটির অন্যতম এক কর্তা। তিনি জানান,এবছরের দুর্গাপুজোর থিম হল পশ্চিমবঙ্গ। মন্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা।
