প্রথমবার রথ উৎসব ঘিরে উন্মাদনা ফরিদপুরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুরে এবছরই প্রথম রথযাত্রা উৎসব আয়োজন করা হয়েছিল। ফরিদপুর রাধা গোবিন্দ মন্দির সমিতির উদ্যোগে প্রথমবারের এই রথের উচ্চতা ১৪ ফুট।এটি স্টিল নির্মিত। মূর্তির উচ্চতা ২ ফুট,মুকুট সহ উচ্চতা আড়াই ফুট। জানা গেছে,পুরীর সিংহদ্বার থেকে জগন্নাথ,সুভদ্রা ও বলরামের নিমকাঠের তৈরী মূর্তি আনা হয়েছে। প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে মূর্তির জন্য। ২৭ জুন রথযাত্রা উৎসব ঘিরে ফরিদপুর এলাকার বাসিন্দাদের মধ্যে বিপুল উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রায় ২০০০ মানুষ প্রথমবারের এই রথ টানতে এগিয়ে আসেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে আগামী উল্টোরথ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় ভগবত পাঠ,পালা কীর্তন সহ অন্যান্য ধর্মীয় আচারের মাধ্যমে নিয়মিত কর্মসূচী চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *