পুলিশের উদ্যোগে বেনাচিতিতে মাদক বিরোধী পদযাত্রা

সংবাদদাতা, দুর্গাপুর: ২৬ জুন সারা পৃথিবী জুড়ে পালিত হয় মাদক বিরোধী দিবস। এর উদ্দেশ্য হল নেশা মুক্ত সমাজ গড়ে তোলা এবং একই সঙ্গে মাদক সংক্রান্ত অপরাধ দমন। এই উদ্দেশ্যকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনা রেটের দুর্গাপুর থানার উদ্যোগে এদিন বেনাচি তি এলাকায় একটি পদযাত্রা বের করা হয়।

ভিরিঙ্গী টি এন স্কুলের সামনে থেকে শুরু হয়ে ভিরিঙ্গী মোড়ে গিয়ে শেষ হয় পদযাত্রা। পুলিশ কর্মীরা ছাড়াও ভিরিঙ্গী টি,এন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা অংশ নেন মিছিলে। এদের সঙ্গেই ছিলেন দুর্গাপুর থানার আধিকারিক সঞ্জীব দে, দুর্গাপুর ট্রাফিক গার্ডের আধিকারিক সন্দীপ সোম, ফরিদপুর ফাঁড়ির আধিকারিক মদন মোহন দত্ত, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহন্বিতা মন্ডল, পুর প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তেওয়ারি, প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ হালদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *