কথা রাখলেন বিধায়ক! ৮১ লক্ষ ৮৫ হাজার ৬৪৪ টাকা ব্যয়ে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ

পাণ্ডবেশ্বর : এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। বিধায়কের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, পাংশিউলি উচ্চ বিদ্যালয় থেকে পাংশিউলি পিএইচই (PHE) পর্যন্ত রাস্তাটির পুনর্নির্মাণের কাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে আবারও কথা রাখলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের জোয়ার এবার গোগলা অঞ্চলের পানশিউলি এলাকায়। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পানশিউলি উচ্চ বিদ্যালয় থেকে পানশিউলি পিএইচই (PHE) পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা সংস্কার কাজের শুভ সূচনা বিধায়ক নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে উদ্বোধন করলেন বিধায়ক।


এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই রাস্তাটি সংস্কারের জন্য মোট ৮১ লক্ষ ৮৫ হাজার ৬৪৪ টাকা বরাদ্দ করা হয়েছে। স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের জন্যই এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিধায়ক নারকেল ফাটিয়ে বা ফিতে কেটে উদ্বোধন করছেন।এই রাস্তাটি তৈরি হয়ে গেলে পানশিউলি এবং পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই উদ্যোগে অত্যন্ত খুশি এবং তাঁরা মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *