সংবাদদাতা,দুর্গাপুরঃ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রভু জগন্নাথদেবের মন্দিরের দ্বারোদঘাটন করেন,তখন একই সঙ্গে সেই ঐতিহাসিক মূহুর্ত বাংলার জেলায় জেলায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করেছেন সাধারন মানুষ। ওই একই দিনে দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুলিয়ায় জগদ্ধাত্রী পুজা সাংস্কৃতিক মঞ্চেরও উদ্বোধন করা হয়। পুরসভার আর্থিক সহযোগিতায় এখানে একটি পাকা শেড নির্মাণ করে দেওয়া হয়েছে।

এর দ্বারোদঘাটন করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী বলেছেন,এখানকার কুড়ুলিয়া ডাঙা মিলনপল্লী পার্ক এর বাসিন্দারা এখানে প্রতি বছর বেশ আন্তরিকতার সঙ্গে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে থাকেন। কিন্তু এখানে এতোদিন কোনো স্থায়ী শেড ও মঞ্চ না থাকায় তাদের সমস্যা হতো। এবিষয়ে আমার কাছে তারা আবেদন করেছিলেন। অবশেষে সেটি করে দেওয়ায় আমরাও খুশি। অনিন্দিতা মুখার্জীর সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও সদস্যা রাখী তেওয়ারী। একই সঙ্গে এই ওয়ার্ডের গলফনগরের ৪ নং স্ট্রীটের ঢালাই রাস্তার নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন করা হয়েছে।
