দীঘায় অবশেষে জগন্নাথ ধামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা,৩০ এপ্রিল: দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের শুভ দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব ঘোষণা মতো বুধবার দুপুর ৩টে ১১ মিনিটে শুভ লগ্নে এই ঐতিহাসিক মন্দিরের দ্বার উন্মুক্ত করেন তিনি। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে সমগ্র দিঘা। বাংলার চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা মিলে এক অপূর্ব ‘সময়’-এর সৃষ্টি করেন।


উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, সংগীতশিল্পী অদিতি মুন্সি, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী-সহ বহু বিশিষ্ট শিল্পী। তাদের পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। মন্দিরে এদিন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। এরপর মুখ্যমন্ত্রী মূর্তির সামনে আরতি করেন, পাখা দিয়ে বাতাস করেন ও সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেন। মন্দির চত্বরের সৌন্দর্য্য বৃদ্ধিতে ইতিমধ্যেই ৫০০টি গাছ রোপণ করা হয়েছে। রত্ন বেদীর উপর স্থাপিত কাঠ ও পাথরের অপূর্ব মূর্তি দর্শনার্থীদের মন ভরিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই জগন্নাথধাম রাজ্যের নতুন তীর্থ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি ঘোষণা করেন, মন্দিরের প্রসাদ ও ছবি প্রতিটি গৃহে পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *