সংবাদদাতা,আসানসোলঃ পূর্ব ঘোষণা মতো বুধবার অক্ষয় তৃতীয়ার দিনই দিঘায় নবনির্মিত জগন্নাথ ধামের শুভ দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ৩টে ১১ মিনিটে শুভ লগ্নে এই ঐতিহাসিক মন্দিরের দ্বার উন্মুক্ত করেন তিনি। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে সমগ্র দিঘা। বাংলার চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা মিলে এক অপূর্ব ‘সময়’-এর সৃষ্টি করেন।এই ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী থাকতে আসানসোলের রবীন্দ্র ভবন ও দুর্গাপুরের সৃজনীতে বিশেষ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল।আসানসোলের রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী,জেলা শাসক এস পুন্নমবলম, বিধায়ক তাপস ব্যানার্জি,তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু, আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি,বরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ অন্যান্য বিশিষ্টজন।

অন্যদিকে দুর্গাপুরের সৃজনীতে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, পুর কমিশনার আবুল কালাম আজাদ,পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা,ধর্মেন্দ্র যাদব,জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী,এস বি এস টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুর তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি প্রমূখ। অনিন্দিতা মুখোপাধ্যায় জানান,দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের ঐতিহাসিক মূহুর্তটি যাতে দুর্গাপুরের মানুষ দেখার সুযোগ পায় তার জন্যই তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যৌথভাবে ডিএমসি এই সম্প্রচারের ব্যবস্থা করে।
