পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় প্রসাদ বিতরন শুরু করেছেন বিধায়ক

সংবাদদাতা,পান্ডবেশ্বরঃ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দিঘায় জগন্নাথদেবের মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি বাড়ি জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ পৌঁছে দেওয়া হবে। দিঘা থেকেই তথ্য ও সংস্কৃতি দফতরকে এই দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনেই রাজ্যের জেলায় জেলায় সেই কাজ শুরু করা হয়েছে।বৃহস্পতিবার থেকেই পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় প্রসাদ বিতরনের কাজ শুরু করেছেন বিধায়ক নরেন চক্রবর্তী। তিনি জানিয়েছেন,মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই তিনি তার বিধানসভা এলাকার সর্বত্র জগন্নাথ দেবের ছবি ও প্রসাদ বিলি করার কাজ শুরু করেছেন।

গৌরবাজার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে প্রসাদ বিতরণ করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি জগন্নাথ দেবের প্রসাদ এবং ছবি পৌঁছে দেবেন। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলাম। তাই সেই পুজোর প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *