বনিক সভার সংবর্ধনা এডিডিএর চেয়ারম্যান কবি দত্তকে

সংবাদদাতা,দুর্গাপুরঃ এডিডিএর চেয়ারম্যান হিসেবে গত ১৪ জুন এক বছর পূর্ণ করেছেন কবি দত্ত। এই উপলক্ষ্যে গত ২১ জুন সিটি সেন্টারের মাঙ্গলিক অতিথি ভবনে তাকে সংবর্ধনা জানায় দুর্গাপুরের ব্যবসায়ীদের সংগঠন দুর্গাপুর চেম্বার অফ কর্মাস। প্রসঙ্গত কবি দত্ত এক সময়ে এই বনিক সভার সভাপতি পদে ছিলেন। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার,পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী,পুর প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও দীপঙ্কর লাহা,প্রাক্তন কাউন্সিলার রমাপ্রসাদ হালদার,বনিক সভার বর্তমান সভাপতি চন্দন দত্ত,সম্পাদক বিজয় প্রসাদ গুপ্তা সহ আসানসোল,রানীগঞ্জ,উখরা,অন্ডাল এলাকার বনিক সভার একাধিক প্রতিনিধি। কবি দত্ত বলেছেন,সকলের সহযোগিতা নিয়েই তিনি আসানসোল ও দুর্গাপুর শহরের উন্নয়নে কাজ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *