সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় নিখোঁজ ছেলেকে খুঁজে পেল মা


সংবাদদাতা,দুর্গাপুরঃ সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় নিখোঁজ ছেলেকে খুঁজে পেল মা। জানা গেছে,ভিড়িঙ্গি এলাকার চাষী পাড়ার বাসিন্দা চার বছরের ছেলেকে সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজনেরা ছেলের কোনো সন্ধান না পেয়ে যখন চরম হতাশ,ঠিক সেই সময়ে মোবাইলের ভিডিওতে ওই নিখোঁজ ছেলের ছবি দেখতে পায় কয়েকজন। তা দেখার পরই পরিবারের লোকেরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জানা গেছে, গৌরাঙ্গ বিশ্বাস ও রোহিত মন্ডল নামে দুই সিভিক ভলান্টিয়ার ডিএসপি মেন এলাকায় ডিউটি করার সময় রাস্তার উপর এদিকওদিক ঘোরাঘুরি করতে দেখে একটি ছেলেকে। তারাই ছেলেটিকে নিয়ে এজোন ফাঁড়ির আইসি কে বিষয়টি জানিয়ে ছেলেটির ছবি তুলে সোসাল মিডিয়ার পোস্ট করে দেয়। আর তাতেই কাজ হয়। পরিবারের লোকজনেরা অবশেষে পুলিশের সহযোগিতায় তাদের ছেলেকে খুঁজে পায়। দুই সিভিক কর্মী ও পুলিশকে এই কাজের জন্য কৃতঙ্গতা জানিয়েছে ওই ছেলের মা বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *