সংবাদদাতা,দুর্গাপুরঃ একই সঙ্গে ফুটবল খেলার মাঠের সীমানা পাঁচিল এবং একটি বিদ্যালয়ের নতুন শ্রেণী কক্ষ ও কন্যাশ্রী মঞ্চের উদ্বোধন করলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে অনেক পুরানো একটি ফুটবল মাঠ থাকলেও তার কোনো সীমানা পাঁচিল না থাকায় সমস্যা হচ্ছিল।

দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এখানে সীমানা পাঁচিলটি নির্মাণ করা হয়।বিধায়ক বলেছেন আগামী দিনে এই মাঠকে একটা স্টেডিয়ামের রুপ দেওয়ার ভাবনা রয়েছে। বিধায়ক তহবিলের ১১ লক্ষ টাকায় প্রতাপপুর পঞ্চায়েতের ভুরকুন্ডা এন সি ইনস্টিটিউশনে নতুন কয়েকটি শ্রেণী কক্ষ তৈরী হয়েছে। এছাড়াও ১ লক্ষ ৫৫ হাজার টাকায় কন্যাশ্রী মঞ্চ এবং ৫ লক্ষ টাকায় স্কুল চত্বরে পেপার ব্লক লাগানো হয়েছে।
