বিধায়কের হাত ধরে উন্নয়নের ধারা অব্যাহত পাণ্ডবেশ্বরে

পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে ১কোটি ৮ লক্ষ টাকা ও ৭৯ লক্ষ টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ কার্যের শুভ সূচনা করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার মহাল মোড় হইতে মসজিদ পর্যন্ত ১ কোটি ৮ লক্ষ টাকা,
নবগ্রাম গ্রামের মকতব মাদ্রাসা থেকে জোড়বাঁধ পর্যন্ত ৮৯ লক্ষ টাকা ব্যয় দীর্ঘ রাস্তার কাজের শুভ সূচনা।পাণ্ডবেশ্বরে প্রত্যেকটি ক্ষণ উন্নয়নে নতুন পালক যোগ হচ্ছে। পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে প্রায় ৭৭ কোটি টাকার ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ চলছে, জানালেন বিধায়ক। এছাড়াও বিধায়ক জানান, বিগত প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, ফলে ধীরে ধীরে পাণ্ডবৎস্য বিধানসভার সকল রাস্তা গুলি সংস্কারের কাজ চালু হয়েছে এবং পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লক এবং পাণ্ডবেশ্বর ব্লক মিলিয়ে বিভিন্ন খাত হইতে প্রায় ৭৭ কোটি টাকার রাস্তা সংস্কার ও নির্মাণকার্য চলছে। কুৎসা,মিথ্যা প্রতিশ্রুতি পাণ্ডবেশ্বরের জনসাধারণ বিশ্বাস করে না, জনসাধারণ কাজে বিশ্বাসী তাই তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের জন্য নিরন্তন কাজ করে চলেছেন এবং চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *