হেরাল্ড ইস্যুতে দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ

সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রতিহিংসা মূলক রাজনীতি চরিতার্থ করার স্বার্থে ন্যাশানাল হেরাল্ডের ৭০০ কোটি টাকার সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা
হয়েছে ও সোনিয়া গান্ধী -রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। ন্যাশানাল হেরাল্ড বিতর্কে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে
এই অভিযোগ তুলে দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচী পালন করল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস। সংগঠনের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,মোদি সরকারের তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই পথে নেমেছে কংগ্রেসকর্মীরা।

বুধবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধবজীর উপস্থিতিতে দুর্গাপুর প্রান্তিকা বাসস্ট্যান্ডের সামনে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এই বিক্ষোভ সমাবেশে অন‍্যান‍্যদের মধ্যে প্রবীণ নেতা সুদেব রায়, তপন সিনহা, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না,জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জী, জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার,জেলা সোশাল মিডিয়া সেলের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ জেলা ও ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *