সংবাদদাতা,দুর্গাপুরঃ স্কুলের ব্যাগের ভেতরে ভরে গাঁজা পাচারের একটি চক্রকে ধরে ফেলল দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। এই দলে ছিল চারজন মহিলা ও একজন পুরুষ। এদের থেকে ৩৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা আটক করেছে পুলিশ। এদের শনিবার সন্ধায় এদের গ্রেফতার করা হয়েছে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে। সূত্র অনুযায়ী, ধৃত পাচারকারীরা ওড়িশার পালঙ্কি থেকে ট্রেনে করে ধানবাদ এবং সেখান থেকে দুর্গাপুর পৌঁছয়। উদ্দেশ্য ছিল— গন্তব্যে যাওয়ার আগে গাঁজা সরবরাহ করা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীরা প্রত্যেকে নদীয়া জেলার বাসিন্দা। গাঁজার প্যাকেটগুলি ট্রলির মধ্যে ও অন্যান্য ব্যাগে করে চালানো হচ্ছিল, যাতে সাধারণ যাত্রীদের সন্দেহ না হয়। ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়, সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি,এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে এবং তাদের খোঁজে অভিযান চলছে। উল্লেখ্য,কোক ওভেন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই চক্রটিকে ধরে ফেলে। পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্ত দিয়ে গাঁজা পাচার চলছে বলে পুলিশের কাছে অনেকদিন ধরেই খবর ছিল বলে জানা গেছে। ধৃতরা হল হল আনন্দ চট্টোপাধ্যায় (৩৪), দেবী দাস (৪০), সনকা দাস (৩০), ঊষা মন্ডল (৬০), মিনতি ঘোষ (৬৫)।
