কাজল মিত্র: আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত নেপালি ধাওড়া এলাকায় একটি সোনার দোকান ও পাশের খাবার হোটেলে চুরির ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।দুষ্কৃতিরা দোকানের গেটের সামনে প্লাস্টিক ঢেকে সার্টার ভেঙে ভিতরে ঢোকে। তারা সোনা-রুপোর অলংকার ও নগদ প্রায় ৫হাজার টাকা লুট করে নিয়ে যায়। দোকানের সিসিটিভি ভেঙে হার্ডডিস্কও খুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ।

একই সঙ্গে পাশের খাবার হোটেলের তালা ভেঙে বাসনপত্র ও বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ!ঘটনাস্থলে শাকতোড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে স্থানীয় দের প্রশ্ন!পুলিশের টহল বাড়ানো ও এলাকায় নজর দারি বাড়ানোর দাবি করেন!
