সংবাদদাতা,বুদবুদঃ পথ দুর্ঘটনা রোধ আটকানো পথ দূর্ঘটনায় যাতে একটিও কোনো মানুষের মৃত্যু না ঘটে সেই লক্ষ্যেই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে সারা রাজ্যের সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।ট্রাফিক পুলিশের উদ্যেগে”সেভ ড্রাইভ সেফ লাইফ “প্রচার করা হচ্ছে সব থানা ও ফাঁড়িতে। এবার সেই কর্মসূচী পালন করল বুদবুদ ট্রাফিক গার্ড। এই কর্মসূচীতে থেকে গাড়ি চালক ও পথচারীদের ট্রাফিক নিয়ম ও আইন বিষয়ে সচেতন করা হয়। কাজটা করা হয়।এছাড়াও, রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা যাবে না, তা নিয়েও লাগাতার প্রচার করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিকের পক্ষ থেকে ১ থেকে ৭ জুলাই পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির আওতায় শনিবার বুদবুদ সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে বুদবুদ বাজার সংলগ্ন পাঁচটি স্কুলের ছাত্র- ছাত্রীদের সঙ্গে নিয়ে ট্রাফিক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়েছিল।

পথ নিরাপত্তার ওপর একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক রাজ কুমার মালাকার,বুদবুদ ট্রাফিক ওসি চিরঞ্জিব গুহ রায়, দুর্গাপুর ট্রাফিক ও.সি. সন্দীপ সোম,কাঁকসা ট্রাফিক গার্ড ও.সি. অনুপ কুমার হাটি, দুর্গাপুর সব ট্রাফিক গার্ড ওসি আমিনুর রহমান খান, ট্রাফিক থ্রি ইন্সপেক্টর সঞ্জীব তেওয়ারি, গলসি ১ ব্লকের বি.ডি.ও. জয়প্রকাশ মন্ডল, বুদবুদ মহাকালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রমাদিত্য মন্ডল সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকরা এবং ট্রাফিক পুলিশ কর্মীরা।
