সংবাদদাতা,দুর্গাপুরঃ চলতি ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রী ভালো ফলাফল করেছে। বিভিন্ন সংস্থার তরফে তাদের সংবর্ধনাও জানানো হচ্ছে। এবার দেখা গেলে তৃণমূল কংগ্রেসের ৩ নম্বর ব্লকের অধীন ২৩ নম্বর ওয়ার্ডের পুরাতন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ওয়ার্ডের বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট ১৫ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তৃণমূল নেতা শঙ্করলাল চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে মর্ডান হাই স্কুল, হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুর টি এন হাই স্কুল,বিধান নগর গার্লস হাই স্কুল, বিচ হুড হাই স্কুল সহ আরও কিছু স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একটি গাছ একটি প্রান –এই বার্তা দিয়ে সকল কৃতি ছাত্ছাত্রীদের হাতে একটি করে চারা গাছও উপহার দেওয়া হয়।
২৩ নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা
